সুনামগঞ্জ প্রতিনিধি

০৭ মে, ২০১৫ ১৪:৩৪

সুনামগঞ্জে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতে নিহত ৩, আহত ৯

সুনামগঞ্জে কালবৈশাখি ঝড় ও বজ্রপাতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। বৃহম্পতিবার সকালে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া ঝড়ে সুনামগঞ্জের চার উপজেলায় তিন শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

জানা যায়, ঝড়ে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের দোলনা বেগম (২২) নামের এক গৃহিণী ঘরের নিচে চাপা পড়ে মারা যান। ধর্মপাশা উপজেলায় মধ্যনগর থানার কা নপুর গ্রামের হোসেন আলী নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।  এছাড়া শনির হাওরে ধানকাটা রত অবস্থায় বজ্রপাতে মারা যান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কৃষক আবদুল জলিল (৪৫)। সকাল ১১ টায় ধান কাটার সময় হঠ্যাৎ বজ্রপাতে মারা যান জলিল।

সদর উপজেলার কাঠইর গ্রামে হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ৯জন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হযেছে।

বৃহস্পতিবার সকালে ১০টার দিকে কালবৈশাখি ঝড়ে জামালগঞ্জ, দিরাই, শাল্লা, জগন্নাথপুর ও ধর্মপাশায় প্রায় শতাধিক গরু মারা গেছে। এসব উপজেলায় অন্তত আরো তিন শতাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ বজ্রপাত ও কালবৈশাখে তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত