হবিগঞ্জ প্রতিনিধি

০৭ মে, ২০১৫ ১৭:০৮

নবীগঞ্জ থেকে গাজা সহ গ্রেফতার ১

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রাম থেকে গত বুধবার রাতে বিপুল পরিমান গাজাসহ তাহিদ মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া মাদক বিক্রেতা তাহির মিয়া ওই গ্রামের আলিম উল্লার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত আলিম উল্লার ছেলে মাদক ব্যবসায়ী তাহিদ মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত ৮ টার দিকে অভিযান চালায়। এ সময় পুলিশ তার ঘর তল্লাশী করে বিপুল পরিমান গাজা উদ্ধার করে এবং তাহির মিয়াকে আটক করে। তাকে আটকের বিষয়টি ডিউটি অফিসার এএসআই রুহুল আমীন নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান- তাহিদ মিয়া দীর্ঘদিন যাবৎ এলাকায় গাজাসহ মাদক বিক্রির সাথে জড়িত। তার এহেন কর্মকান্ডে এলাকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। প্রভাবশালীদের চত্রছায়ায় সে বাড়িতে মাদকের হাট বসিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত