২০ এপ্রিল, ২০১৭ ১৯:৩৯
মৌলভীবাজারের বড়লেখায় ‘মনারাই প্রিমিয়ার লীগ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) মনারাই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই ওয়ার্ডের যুব সমাজ এ লীগের আয়োজন।
এতে মনাইরাই গ্রামের সেভেন স্টারকে পরাজিত করে বিজয়ী হয় ইলেভেন স্টার মনারাই। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইউনিয়নের বিশিষ্ট তরুণ সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি তরুণ সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য এমাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বি নিজাম উদ্দিন, মো. সাহাব উদ্দিন, প্রবাসী মো. মুর্শেদুজ্জামান, সৌরভ আহমদ, লিকসন মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য