২০ এপ্রিল, ২০১৭ ২২:২৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ১৫ লক্ষ ২১ হাজার ৪৩৩ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব তোফাজ্জুল হোসেন।
স্থানীয় দাউরাই বাজারে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শাহ্ আবু ঈমানী। ইউপি সচিব তোফাজ্জুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লেচু, সংরক্ষিত নারী সদস্য শেফালী বেগম, আপিয়া খানম, ইউপি সদস্য মো. আব্দুস সামাদ, জাবেদ চৌধুরী, শাহ ছানু মিয়া, গোলাম মস্তফা আলাল, সৈকত আহমদ, নোমান আহমদ, ফজলু মিয়া, বকুল চন্দ্র, স্থানীয় দাউরাই বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম মিয়া প্রমূখ। এসময় ইউনিয়নের শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য