সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০১৭ ২৩:৪৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমদ রাসেল এর নেতৃত্বে অভিযান চালিয়ে আম্বরখানাস্থ সান্ত বেকারীকে ৩০ হাজার টাকা, বেলী ফুডকে ৩০ হাজার টাকা, খাস্তদবীর এলাকার স্টার ফুডকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার পারভেজ মিয়া; অভিযানে সার্বিক সহযোগিতা করে পুলিশ প্রশাসন।

আপনার মন্তব্য

আলোচিত