নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০১৭ ০১:২৬

কোম্পানীগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) দুপুর তিনটার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও হাওরে এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুর রহমান (১১) উপজেলা সদর সংলগ্ন বুড়দেও গ্রামের আবদুল জলিলের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, তৌহিদুর রহমান জুম্মার নামাজ শেষে দক্ষিণ বুড়দেও হাওর থেকে গরু আনতে যায়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোম্পানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তো।

আপনার মন্তব্য

আলোচিত