নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০১৭ ২১:৪২

হাওরে ফসলহানিতে দেশে খাদ্য সঙ্কটের শঙ্কা নেই : খাদ্যমন্ত্রী

সুনামগঞ্জ-মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকার হাওরের ফসলহানিতে দেশে খাদ্য সঙ্কট সৃষ্টি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল আহসান।

শনিবার সন্ধ্যায় সিলেটে একটি মতবিনিময় সভায় এমনটি জানান কামরুল। জেলা পরিষদ মিলনায়তনে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে এই মতবিনিময় সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেট।

এতে প্রধান অতিথির বক্তৃতায় হাওরের ফসলহানিতে নিয়ে কথা বলেন খাদ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, হাওর এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচী সম্প্রসারণের চিন্তাভাবনা করছে সরকার। হাওরে ত্রান সহায়তা দিতে ত্রান মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে ত্রান বিতরণ কার্যক্রম শুরুও হয়েছে।

ফসলহানির ফলে দেশে খাদ্য সঙ্কট সৃষ্টির শঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত চৈত্র মাস থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট অকাল বন্যায় তলিয়ে গেছে হাওরের বিস্তৃর্ণ এলাকার বোরো ধান। ধানের এসব হাওরের মাছও মরতে শুরু করেছে। দূষিত হয়ে পড়েছে পানি। ফলে দেশের হাওর জনপদে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়।

আপনার মন্তব্য

আলোচিত