০৭ মে, ২০১৫ ২৩:৫৬
৪বছর বয়সী এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অপরাধে ৫৫ বছর বয়সী মানিক মিয়া নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মৃত মুতলিব মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কল্লোল গোস্বামী তাকে গ্রেফতার করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের দিলারা বেগম তার বিরুদ্ধে মামলা দায়ের করেন, (মামলা নং ২)।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ৪ মে সোমবার দুপুরে দিলারা বেগমের ৪বছর বয়সী শিশু কন্যাকে একা পেয়ে যৌনপীড়ন করে ৫৫ বছর বযসী মানিক মিয়া। এসময় অবুঝ ওই শিশুটির আর্ত চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে শিশুটিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (ওসিসি বিভাগে) ভর্তি করেন। চিকিৎসা শেষে ৩দিন পর মেয়েটির মা দিলারা বেগম ওসিসির মাধ্যমে থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় নিয়মিত মামলা গ্রহণ করেন।
আপনার মন্তব্য