২৩ এপ্রিল, ২০১৭ ১৯:০৩
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু বলেন, আবু নাছের পিন্টুর পক্ষে জনগণের যে সাড়া পাচ্ছি, তাতে করে ভোট সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
রোববার (২৩ এপ্রিল) বিকেলে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নাছের পিন্টুর নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় এবং জনগণ যদি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তাহলে ধানের শীষের প্রার্থী আবু নাছের পিন্টু জয়ী হবেন। কারণ আবু নাছের পিন্টু যে প্রতীক তা গণতন্ত্রের প্রতীক। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
তিনি আরো বলেন, গণতন্ত্রেও মূল শক্তি ভোটের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করা। বিয়ানীবাজার বাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অন্যায়ের প্রতিবাদ করুন এবং একজন সৎ, যোগ্য ব্যক্তিতে নির্বাচিত করুন। তিনি বলেন, বিয়ানীবাজারের মতো একটি একটি ঐতিহ্যবাহী এলাকা ১৬ বছর আগে পৌরসভায় উন্নীত হয়েছে। কিন্তু বিয়ানীবাজারে এসে দেখলাম আপনার পৌরসভার থেকে কি সেবা পেয়েছেন। আর যিনি পৌর প্রশাসক ছিলেন তিনি আপনাদের কি সেবা দিয়েছেন। আশা করি এখন সময় এসেছে এসব মূল্যায়ন কওে আপনার যোগ্য মেয়র প্রার্থী আবু নাসের পিন্টুকে নির্বাচিত করেন।
পথ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ ও সহ সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের যৌথ পরিচালনায় এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুহেলের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌ: শামীম,সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড: হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর নগর মহিলাদলের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম মুন্না, জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান,মহানগর বিএনপি নেতা মঈন উদ্দিন সোহেল, উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সিনিয়র সহ সভাপতি নজরুল হোসেন, আব্দুস ছবুর,আলী হাসান, আখতার হোসেন খান জাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহদী হাসান,দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বি হোসেন বাবলু,জেলা ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মাহবুব, কলেজ ছাত্রদলের সভাপতি এম আলম হোসেন চৌ: প্রমুখ।
আপনার মন্তব্য