২৩ এপ্রিল, ২০১৭ ১৯:১৪
সড়ক পরিবহন আইন ২০১৭ কে মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। অবিলম্বে এই আইনের বাতিলেরও দাবি জানিয়েছেন তারা।
সড়ক পরিবহন আইন ২০১৭ বাতিলের দাবিতে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে রোববার মানববন্ধন কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, সরকার কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৭ মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী হওয়ায় এই আইন অবিলম্বে বাতিল করতে হবে। এ আইনের মাধ্যমে শ্রমিকদের হৃদয়ে আঘাত করা হয়েছে। তাই অবিলম্বে মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষায় কথিত আইন ২০১৭ বাতিল করার সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।
তিনি আরো বলেন, শ্রমকিদের স্বার্থ বিরোধী সকল ষড়যন্ত্র কঠোরহস্তে দমন করা হবে। বর্তমানে শ্রমকি সংগঠনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। এই কুচক্রী মহলের মদদ দিচ্ছেন এজাজুল হক এজাজ। শ্রমিকদের স্বার্থ বিরোধী কর্মকান্ড কোনোভাবে মেনে নেয়া যাবে না।
রোববার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি মো. দিলু মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি ও সড়ক পরিবহন শ্রমকি ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সহসভাপতি মতছির আলী, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক গ্রুপের সহসম্পাদক কল্লক চৌধুরী, জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সহসভাপতি মানিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, কল্যাণ সম্পাদক মো. আবুল খান, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর কার্যকরী সভাপতি মো. আব্দুস সালাম মিয়া, সিলেট অটোরিক্সা ২০৯৭ এর সভাপতি খলিল খান, পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রকিব, অর্থ সম্পাদক শামসুল হক মানিক । এছাড়াও সকল উপকমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সর্বস্তরের কয়েক হাজার শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য