নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০১৭ ১২:২৩

স্কলার্সহোম ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু, উদ্ধার তৎপরতায় র‍্যাব

সিলেট নগরীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম ক্যাম্পাসে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে র‍্যাব। ইতোমধ্যেই অনেক শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির শাহী ঈদগাহ ক্যাম্পাসের সিঁড়ির নিচে এমন বস্তুর দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কলার্সহোম কর্তৃপক্ষ বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দিয়েছে।

তারা আসার পর বোমা কিনা সে সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এদিকে, বোমাসদৃশ বস্তুটি পাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাববকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। র‍্যাব উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যেই অনেক শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত