শ্রীমঙ্গল প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৭ ১৭:৫৩

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৪ মে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচনের তারিখ ২৪ মে ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আলহাজ্ব আছকির মিয়া সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন।

এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব এম ইদ্রিস আলী, আতাউর রহমান কাজল, দিপংকর ভট্টাচার্য লিটন, কাউসার ইকবাল, অনুজ কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। বাকী ৪ কমিশনার হলেন শ্রী দীজেন্দ্র লাল রায়, জনাব এম এ রহিম, শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রী অবিনাশ আচার্য।

সমিতির নির্বাচনের মোট ভোটার হলেন ৯০৫ জন।

সভাপতি ১জন, সহ সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, প্রচার সম্পাদক ১ জন, দপ্তর সম্পাদক ১ জন, কোষাধ্যক্ষ ১ জন ও সদস্য ১০ জন।

আপনার মন্তব্য

আলোচিত