২৫ এপ্রিল, ২০১৭ ১৯:৪২
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবা্র দুপুরে কসবা আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে কসবা কেন্দ্রে জাল ভোট দিতে যায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এসময় প্রশাসন বাধা দিলে হট্টগোল লেগে যায়। উপস্থিত সাংবাদিকরা এ দৃশ্য ধারণ করতে গেলে আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর চড়াও। তাদের হাতে লাঞ্ছিত হন চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন সফি আহমেদ।
সফি আহমদ বলেন, বেলা ৩টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস শুকুরের পক্ষে জাল ভোট দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় আমার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালায় ও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
তবে ভোটকেন্দ্রের ভেতরে থাকায় সাংবাদিক লাঞ্ছিতের বিষয়টি জানেন না মনা বলে মন্তব্য করেছেন এই ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুম মিয়া।
আর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুস শুকুরের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আপনার মন্তব্য