ছাতক প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৭ ২০:২৭

ছাতকে বিশ্ব ম্যালেরিয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ছাতকে বিশ্ব ম্যালেরিয়া দিবসে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন ফর ন্যাচারেল ডেভোলাপমেন্ট হেলথ্ এন্ড নিউটেশন (বন্ধন) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেদায়েত হোসেন।

“চিরতরে ম্যালেরিয়া হোক অবসান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধন এর উপজেলার নির্বাহী পরিচালক কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রজেক্ট ম্যানেজার মো. কামরুজ্জামান, বিআরডিবি ফিল্ড কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ব্র্যাক কর্মকর্তা আসরাফ আলী, ল্যাব টেকনিশিয়ান লতিফ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী মো.আব্দুস সামাদ।

সভায় এর আগে দিবসটি উপলক্ষে ছাতক উপজেলা সদর হাসপাতালের ইউএইচও ডা. অভিজিৎ শর্মার নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত