সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০১৭ ১৬:৪৩

শিক্ষার্থীসহ দুই ছিনতাইকারী আটক, মোটরসাইকেল জব্দ

সিলেটে এক শিক্ষার্থীসহ ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সময়ে অভিযান চালিয়ে নগরীর লালদিঘীর-পার ও সিলেট শহরতলীর মেজরটিলা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি সিলেটটুডে টুয়েন্টি ফোর ডটকমকে নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

আটককৃতরা হচ্ছে নগরের কালীবাড়ির আইয়ুব আলীর ছেলে ছালিম আহমদ (২৫) ও শাহপরাণ থানা এলাকার কল্লোগ্রামের আব্দুস সাত্তারের ছেলে সুয়েব আহমদ নয়ন (২১)। সুয়েব সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার টাকা, ৬টি মোবাইল সেট এবং ছিতনাইকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত আরও একটি জব্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল নগরীর ফরহাদ খাঁ পুল এলাকা থেকে হুরমত উল্লাহ নামে এক ব্যবসায়ীর দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে । এ ঘটনায় মামলার সূত্র ধরেই ১৯ এপ্রিল নগরীর কাজিটুলা এলাকা থেকে শাহীন নামে একজনকে গ্রেফতার করা হয়। শাহীন ঐ ছিনতাইয়ের সাথে জড়িত বলে দাবি পুলিশের। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে মঙ্গলবার অভিযান চালিয়ে ছালিম এবং সোয়েবকে আটক করা হয়।

অভিযানে মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার এর নেতৃত্বে অভিযানে অংশ নেন  শাহপরান থানার এসি মো. ইসমাইল পিপিএম বার, শাহপরান থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হুসাইন, এস আই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরর পর বুধবার (২৬ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত