মাধবপুর প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০১৭ ১৮:৩৪

মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীদি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুদক সমন্বিত হবিগঞ্জ শাখা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক সিলেট বিভাগীয় পরিচালক শিরিন পারভিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদক হবিগঞ্জ দুদক হবিগঞ্জের উপ-পরিচালক খন্দকার খলিলুর  রহমান, মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার ভূমি টিনা পাল, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমান, প্রধান শিক্ষক মুছা মিয়া।

দুদক প্রতিরোধ কমিটির সদস্য কাউসার আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কৃষি কর্মকর্তা আতিকুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, হাওরের বাধ নির্মানে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি কারণে লক্ষ লক্ষ লোক আজ নিঃস্ব। তাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্টা সাথে দায়িত্ব পালন করলেই দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব।

আপনার মন্তব্য

আলোচিত