ওসমানীনগর প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০১৭ ১৯:২১

মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিবের ওসমানীনগর উপজেলা পরিদর্শন

মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী সিলেটের ওসমানীনগর উপজেলা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার তিনি ওসমানীনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর পরিদর্শন করেন। সকাল দশটায় ওসমানীনগর এসে প্রথমে উপসচিব উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস পরিদর্শন শেষে ইউএনও’র কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবনিমিয় কালে উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরীর সামনে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের নিজ নিজ দফতরের সমস্যার কথা তুলে ধরেন। পরে তিনি গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, উছমানপুর গায়েবী মসজিদ, দয়ামীর এসওএস শিশু পল্লী ও ইছামতি মজিদপুর গ্রামে একটি সরকারী উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ইউএনও মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ও প্রেসক্লাব সম্পাদক জুবেল আহমদ সেকেল। বিকেলে উপসচিব সিলেট সার্কিট হাউজের উদ্দ্যেশে ওসমানীনগর ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত