নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০১৭ ১৭:২৩

ওসমানীতে ৬০ লাখ টাকার বিদেশী সিগারেট আটক, ঢাকায় আটক ২

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০ লাখ টাকার বিদেশী সিগারেটের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার   টায় ১২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আসা বিজি-৬০১ ফ্লাইট সিলেটে পৌঁছানোর পর অবৈধভাবে আনা এই চালান আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাস্টমস বিভাগের সহযোগিতায় এই চালান আটকের পর যারা এই চালানের সাথে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

অপর এক সুত্র জানায়, আটক সিগারেটের চালানটি আবুধাবি থেকে ঢাকা হয়ে সিলেটে  এসেছে। এই চালানের সাথে জািড়ত সন্দেহে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সন্দেহভাজন দুজনকে আটক করেছে এপিবিএন।

আপনার মন্তব্য

আলোচিত