হবিগঞ্জ প্রতিনিধি

০৮ মে, ২০১৫ ১৭:১২

বাহুবলে লাইব্রেরীতে অগ্নিকান্ড

হবিগঞ্জের বাহুবলে অগ্নিকান্ডে বই বিতান নামে একটি লাইব্রেরীর মালামাল পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসের সামনে বই বিতান নামে ওই লাইব্রেরীতে আগুন জ্বলতে দেখেন। পরে তালাবদ্ধ দোকানের সাঁটার ভেঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালান স্থানীয় লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানের বিপুল পরিমাণ বই, ফটোস্ট্যাট মেশিন, আসবাবপত্রসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

 ফায়ার সার্ভিসের লোকজন জানান, অগ্নিকান্ডের কারণ নিরূপন করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত