হবিগঞ্জ প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৭ ২২:২৭

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

শনিবার (২৯ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ডাকাতের নাম জালাল মিয়া। সে জেলার বনগাঁও এলাকার অনু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, জালাল মিয়া ও তার সঙ্গীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। জালাল মিয়ার নামে হবিগঞ্জ সদর থানায় ডাকাতির মামলাও রয়েছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় তাকে অভিযানিক দলের এক অংশ ধাওয়া করে এবং এক পর্যায়ে তাকে ধরে ফেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে জালাল মিয়া জানায়, সে এবং তার সঙ্গীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল এবং গোপনে দেশের বিভিন্ন স্থানে ডাকাতিও করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আপনার মন্তব্য

আলোচিত