হবিগঞ্জ প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৭ ১৩:৫৭

উপবন লাইনচ্যুত, ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে প্রায় চার ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগও। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

শনিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনসংলগ্ন দাউদনগর বাজার ক্রসিংয়ের কাছে উপবন ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাইফুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে একসঙ্গে দুটি ট্রেন স্টেশনে প্রবেশ করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ৩ নম্বর লাইন দিয়ে স্টেশন ক্রস করার সময় লাইনচ্যুত হয়। এতে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে উপবন ট্রেনটিকে সিলেট নিয়ে যাওয়া হয়। এরপর রোববার সকাল প্রায় ৭টার দিকে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

আলোচিত