বড়লেখা প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৭ ১৭:২১

বড়লেখায় যুবলীগ নেতার প্রবাস গমনে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলামের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাতে সদর ইউনিয়ন হলরুমে উপজেলা ছাত্রলীগ ও পৌর যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, যুবলীগ নেতা জাহাঙ্গির হোসেন ইমন, পৌর যুবলীগের সহ-সভাপতি আবুল হাসনাত রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, রিফাত আহমদ, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, মাসুম আহমদ, কামাল আহমদ, সাদিক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত