বড়লেখা প্রতিনিধি

০১ মে, ২০১৭ ১৪:৫৭

বড়লেখায় ত্রাণ পেল বন্যা দুর্গত ৭০০ পরিবার

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ ৪টি ইউনিয়নের ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১ মে) সকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গত এসব পরিবারের সদস্যদের হাতে ত্রাণ তুলে দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সুজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাওছার হামিদ, আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল প্রমুখ।

অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার তালিমপুর ইউনিয়নের ২৬০, বর্ণি ইউনিয়নের ২০০, দাসেরবাজার ইউনিয়নের ৯০ ও সুজানগর ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্গত প্রতিটি পরিবার পেয়েছে ১ কেজি তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ২ কেজি আটা ও ৫ কেজি আলু।

আপনার মন্তব্য

আলোচিত