ছাতক প্রতিনিধি

০২ মে, ২০১৭ ১৭:১০

ছাতকে কালবৈশাখী ঝড়ে ঘড়বাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাতক উপজেলার জাউয়া বাজার ও চরমহল্লা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ী ও গাছপালার ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে।

বন্যায় জমির ফসল হরিয়ে ওই এলাকার মানুষ যখন দিশেহারা টিক তখনি সোমবার রাতে কাল বৈশাখী ঝড় এসে দুটি ইউনিয়নের প্রায় ২ শতাধিক ঘরবাড়ি ও বিপুল পরিমাণ গাছপালা ভেঙ্গে লণ্ডভণ্ড করে দিয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। পরিবার পরিজন নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে।

চরমহল্লা ইউপির নানশ্রী গ্রামের সাবেক মেম্বার মাসুক মিয়া ও শ্বিদ্বাচর গ্রামের জিতু মিয়া জানান, ঝড়ে তাদের নিজ ঘরবাড়ি গাছপালাসহ গ্রামের প্রায় সব কটি বাড়ি ঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি করেছে।

মাটিয়ারচর গ্রামের আলমগীর জানান, ঝড়ে তাদের গ্রামের ৫০-৬০টি ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন ও ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, ঝড়ে তাদের ইউনিয়নের খাড়াই, লক্ষমসোম, শুড়িগাঁও, দক্ষিণ বড়কাপন, কাইতকোনা, কপলা বাজার, কপলা গ্রাম, দেবেরগাও, গনিপুর, বাগাড়াই, বাদেশ্বরী এই গ্রামগুলোতে প্রায় দেড়শতাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ গাছপালার বিরাট ক্ষতি করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সরকারি সাহায্যের আবেদন জানান ।

আপনার মন্তব্য

আলোচিত