বিশ্বনাথ প্রতিনিধি

০২ মে, ২০১৭ ১৮:৩৪

কৃষকদের সংকট মোকাবেলায় বিশ্বনাথে জরুরী সভা

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সংকট মোকাবেলায় এবং দরিদ্র কৃষকদের সঠিকভাবে সহায়তার লক্ষে জরুরী সভা করেছে ‘বিশ্বনাথ মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটি’।

মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

‘বিশ্বনাথ মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটি’র সভাপতি ইউএনও অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য-সচিব পিআইও সফিকুল উদ্দিনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক (বিশ্বনাথ), আমির আলী (দৌলতপুর) তাহিদ মিয়া (দেওকলস), মোহাম্মদ আলমগীর (রামপাশা), নাজমুল ইসলাম রুহেল (অলংকারি), তালুকদার গিয়াস উদ্দিন (খাজাঞ্চি), উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, মৎস্য-কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ, জাপা নেতা হাজী সিতাব আলী ও আবুল খয়ের মেম্বার।

আপনার মন্তব্য

আলোচিত