বিয়ানীবাজার প্রতিনিধি

০৩ মে, ২০১৭ ১৪:৫৮

বিয়ানীবাজারে যুবদল নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

বিয়ানীবাজার পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুবেদ আহমদের বসত ঘর আগুনে পুড়ে গেছে। অজ্ঞাত দুর্বৃত্তদের দেয়া আগুনে তার বসত ঘরটি পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২ মে) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার চালিকোনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সুবেদ আহমদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা আমার বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

তিনি জানান, তাঁর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সুবেদের অভিযোগ, তাঁকে প্রাণে মারতে পেট্রল ঢেলে ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা বলতে পারেননি সুবেদ। তিনি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি নাশকতা কি না তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত