শ্রীমঙ্গল প্রতিনিধি

০৩ মে, ২০১৭ ১৫:১৭

শ্রীমঙ্গলে ভূমি অফিসের রেকর্ড সংরক্ষণে সফটওয়্যার উদ্ভাবন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল উদ্ভাবন করেছেন ভূমি অফিসের রেকর্ড সংরক্ষন করার সফটওয়্যার।

বিশ্বজিৎ কুমার পাল জানান, তাঁর উদ্ভাবিত সফটওয়্যার মাত্র ১ মিনিটে খুঁজে বের করবে প্রয়োজনীয় রেকর্ডপত্র।

তিনি আরো জানান এ পর্যন্ত সফটওয়্যারের আওতায় উপজেলা ভূমি অফিসের প্রায় ৪০ হাজার রেকর্ডের মধ্যে ১৬ হাজার ডাটা এন্ট্রি করা হয়েছে। পুরো ডাটা এন্ট্রি করতে আরো কয়েকদিন সময় লাগবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশশেরুল ইসলাম জানান, সফটওয়্যারের আওতায় রেকর্ড রুম আসাতে অনেক শ্রমঘন্টা সাশ্রয় হবে।

গত রোববার এই সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। ওইদিন থেকে উপজেলা ভূমি অফিসে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। 

আপনার মন্তব্য

আলোচিত