০৪ মে, ২০১৭ ০১:৩০
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের অকাল বন্যায় ফসল তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ৩৮কেজি করে চাল ও নগদ অর্থ ৫শত টাকা করে কার্যক্রম শুরু হয়েছে।
শুরুতে উপজেলার পাটলী ইউনিয়নের এক হাজার ৪১জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সরকারী এই চাল ও অর্থ প্রদান করা হয়।
বুধবার(৩ মে) কার্যক্রমের উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ।
জানা যায়, ইউনিয়ন পরিষদের হল রুমে এ উপলক্ষে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও ইউপি সচিব হেমন্ত বিশ্বাসের সঞ্চালনায় অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ ও ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমূখ। এসময় ইউপি আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদারসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ সিলেটটুডে জানিয়েছেন, বুধবার আমরা উপজেলার পাটলী ইউনিয়নের ১হাজার ৪১জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বরাদ্দকৃত নগদ অর্থ ও চাল বিতরণ করেছি এবং বাকিসব ইউনিয়নগুলোতে শীঘ্রই বিতরণ করা হবে।
উল্লেখ্য - রোববার(২৩ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সভায় সুনামগঞ্জ জেলাকে ১ লাখ ২৫০ মেট্রিকটন চাল ও ৭৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।
আপনার মন্তব্য