০৪ মে, ২০১৭ ১৫:৫২
২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর দিক দিয়ে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।
এবছর সিলেট বোর্ডে এসএসিতে ৯৩ হাজার ৯শ’ ১৫জন পরীক্ষার্থীর মধ্যে মোট পাশ করে ৭৫ হাজার ৩শ’ ৭৪জন শিক্ষার্থী। যার মধ্যে ৩৩হাজার ৬শত ৫৫জন ছেলে শিক্ষার্থী ও ৪১ হাজার ৭শত ১৯ জন মেয়ে শিক্ষার্থী।
সিলেট বোর্ডে এবছর এসএসিতে ৮০ দশমিক ২৬ শতাংশ পাস করে। যার মধ্যে ৮০ দশমিক ৮৫ শতাংশ ছেলে শিক্ষার্থী ও ৭৯ দশমিক ৭৯ শতাংশ মেয়ে শিক্ষার্থী পাস করে।
এদিকে এবছর সিলেট বোর্ডে এসএসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪ শত ২১ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৭৯৩ ও ছাত্রী ৬২৮ জন।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি শুরু হয়ে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।
এবছর সিলেট বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৪ দশমিক ৩১,হবিগঞ্জে ৭৬ দশমিক ০২,মৌলভীবাজারে ৭৬ দশমিক ১২ ও সুনামগঞ্জে ৮১ দশমিক ৩৮ শতাংশ।
এ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা নামে দুটি নতুন বিষয় যুক্ত হয়। বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালপালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এ ধরনের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়।
আপনার মন্তব্য