০৪ মে, ২০১৭ ২০:৩৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে শতকরা ও জিপিএ-৫ এর হিসেবে মাদ্রাসার চেয়ে স্কুল এগিয়ে রয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, এবারের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ১৬০১ জন কৃতকার্য এবং ৩২০ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১০টি। গড় পাশের হার ৮৩.৩৪%।
উপজেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির পাশের হার ৯৫.৭৭% এবং সবচেয়ে বেশি ৪টি জিপিএ-৫ পেয়েছে রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়।
অপরদিকে এবারের অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় উপজেলার ১৭টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫৩ জন কৃতকার্য ও ১৩১ জন অকৃতকার্য হয়েছেন।
একমাত্র একটি জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে আল জান্নাত ইসলামিক এডুকেশন ইন্সটিটিউট। আর গড় ফলাফলে এগিয়ে রয়েছে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলিম মাদ্রাসা। তাদের পাশের হার ৯৬.৫৫%।
আপনার মন্তব্য