নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০১৭ ১৮:৩৯

অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রিফাত এন্ড কোং-কে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে সিলেটের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'রিফাত এন্ড কোং' কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত নগরের কুমারগাওয়ে রিফাতে'র ফ্যাক্টরিতে অভিযান চালায়।



এসময় ফ্যাক্টরির ভেতরে ও চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রস্ততের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এবং সাজ্জাদুল হাসান জানান, রিফাতে খাবার প্রস্তুতের উপযোগী পরিবেশ নেই।

তাছাড়া, শ্রমিকেরা নোংরা অবস্থায়, যথাযথ পোশাক পরিধান না করেই খাদ্য সামগ্রী প্রস্তুত করছিল। এতে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে।



এছাড়াও ফ্যাক্টরিতে শিশু শ্রমিকদের কাজ করানোর অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।

ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত