সিলেটটুডে ডেস্ক

০৮ মে, ২০১৭ ১৬:২৩

অসুস্থ আরিফকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা আমির খসরু

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন  বিএনপির স্থায়ি কমিঠির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকাল সাড়ে ১০টায়  নগরীর দরগাগেইটস্থ নুরজাহান হাসপাতালে গিয়ে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপির এই নেতা। এসময় তিনি বেশ কিছু সময় অসুস্থ মেয়র আরিফুল হক চৌধুরীর পাশে ছিলেন।  

তার সঙ্গে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এমএ হক, মিজানুর রহমান চৌধুরী মিজান ,জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ সহ বিএনপি,যুবদল ও ছাত্রদলেন নেতারা উপস্থিত ছিলেন।

এসময় মেয়র আরিফ হাসপাতালের চিকিৎসক শিশির বসাক, ডা: লল্লিক মোহন নাথ ও মেয়র পত্মী শ্যামা হক চৌধূরীর সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী নুরজাহান হাসপাতালের চিকিৎসক শিশির বসাক ও ডা: লল্লিক মোহন নাথের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত