০৮ মে, ২০১৭ ১৮:৫০
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন।
সোমবার (৮ মে) সকাল ৭ ঘটিকায় ঘটনাটি ঘটে উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামে।
আহতরা হলেন উপজেলার পাটলী ইউনিয়নের হেলিম মিয়া (২০), আনফর আলী (১৮) ও ছাব্বির আহমদ (১৭)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামের ফুল মিয়া ও ছত্তার মিয়ার মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। পূর্বের বিরোধের জের ধরে সোমবার হাওর থেকে মাছ শিকার করে ফুল মিয়ার ছেলে বাড়ী ফেরার পথে রাস্তার মধ্যে ছত্তার মিয়ার পুত্র মুহিবের নেতৃত্বে ১০-১২ জন যুবক আহতদের মারধর করে। এক পর্যায়ে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য