০৯ মে, ২০১৫ ২০:১৩
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন ও অবকাটামোর উন্নয়নে দেশব্যাপী কাজ করা হচ্ছে। শিক্ষকদেরকে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়েছে। আমরা মানসম্মত শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি। এর মুল কারণ কী তা বের করতে হবে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সবাই মিলে চেষ্ঠা করলে শিক্ষার মানোন্নয়নে সফল হবো। সিলেট বিভাগের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার সিলেট সরকারী মহিলা কলেজ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সরকারী মহিলা কলেজ-এর অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট-এর উপপরিচালক আবু সুলতান মোঃ একে সাবরি, উপপরিচালক জাহাঙ্গির কবির আহমদ।
সিলেট সরকারী মহিলা কলেজ-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যক্ষ আঞ্জুমান আরা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সরকারী কমার্শিয়াল ইন্সটিটিউটের অধ্যক্ষ ভূষন চন্দ্র সরকার, সুনামগঞ্জ সরকারী মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর পরাগ কান্তি দে, সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট এর উপাধ্যক্ষ মোঃ মাহমুদ ইকবাল, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার নিজামউদ্দিন, সিলেট সরকারী মহিলা কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গির আলম খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট সরকারী মহিলা কলেজ-এর সহকারী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান ও গীতা থেকে পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ফাহিমা খাতুন আরো বলেন, শিক্ষার মূল কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের কার্যকরী ভূমিকা থাকতে হবে। আমাদের প্রত্যেকের প্রয়োজন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা। নিজেদের কাজের প্রতি আরো নিষ্ঠাবান হতে হবে। প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা থাকতে হবে। শিক্ষকতাকে মহান পেশা হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে শিক্ষকদের কাজ করে যেতে হবে।
আপনার মন্তব্য