মাধবপুর প্রতিনিধি

০৯ মে, ২০১৭ ১৭:৩৪

মাধবপুরে বাসচাপায় শিশু নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় জসিম উদ্দিন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কালা বারুইল গ্রামের বয়লার শ্রমিক মাস্তু মিয়ার ছেলে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।


আপনার মন্তব্য

আলোচিত