১০ মে, ২০১৫ ১৪:১৫
ছাতকে আকিজ গ্রুপের কেমিক্যাল কারখানার বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য থেকে পরিবেশ রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’।
আজ সকালে নগরীরর কেন্দ্রীয় শহীদ মিনার প্রংগনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সিলেটের বিশিষ্ট নাগরিক প্রতিনিধিবৃন্দ ও ছাতক এলাকার ভূক্তভোগী লোকজন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাপা’র সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, সুশাসনের জন্য নাগরিক(সুজন) সভাপতি ফারুখ মাহমুদ চৌধুরীসহ ছাতক এলাকার ভূক্তভোগী লোকজন।
বক্তরা বলেন, ছাতকে সাম্প্রতিক সময়ে "আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড" একাধিক কারখানা গড়ে তুলেছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই উৎপাদন শুরু করে আকিজ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রি। এসব কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য ও ধোঁয়া এলাকার সার্বিক পরিবেশকে বিষাক্ত করে ফেলেছে। কৃষিজমিতে চলে আসছে রাসায়নিক বর্জ্যমিশ্রিত পানি । যা সরাসরি ফসলি জমিতে এসে কারখানার নিকটবর্তী কুমনা ও তিররাই মৌজার ধরং বিলের প্রায় শত একর জমির বোরো ফসল বিনষ্ট করেছে। পরিবেশ রক্ষার স্বার্থে অবিলম্বে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা।
আপনার মন্তব্য