নিউজ ডেস্ক

১০ মে, ২০১৫ ১৯:৫৫

সিলেটে মা দিবসে শোভাযাত্রা

বিশ্বের সকল মাকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে সিলেট নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাইম জাহান লতিফী ইনএটি সেন্টারের আয়োজনে মা দিবসের বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাংগন থেকে শোভাযাত্রাটি বের হয় । বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মা' দিবসের প্রাসংগিকতা বিষয়ে আলোচনা করেন বক্তরা । এতে পৃথিবীর সকল মায়ের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত