১০ মে, ২০১৫ ২০:২২
ড়লেখা পৌরশহরে কৃত্রিম জলাবদ্ধতা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। যত্রতত্র মাটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ আর পানি নিষ্কাষনের খাল-নালা ভরাট হওয়ায় অল্প বৃষ্টিতে চরম জলবদ্ধতার শিকার হচ্ছে পৌরবাসী। রোববার সকালের কয়েক ঘন্টার বৃষ্টিতেই পৌরশহরের বেশ কয়েকটি এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে শহরের দুই নম্বর ওয়ার্ডের কলেজ রোড, দক্ষিণ গ্রামতলা, রেলওয়ে কলোনি ও আদিত্যের মহাল এলাকা ঘুরে কৃত্রিম জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কলেজ রোড ও আদিত্যের মহাল এলাকার কলোনি ও বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে দেখা যায়। উত্তর চৌমোহনীর কলেজ রোড হয়ে কালিবাড়ি বাজার এলাকার রাস্তাটির প্রায় অধিকাংশ দুই ফুট বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়। এ সুযোগে রিকশা চালকরা যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায় করে।
আপনার মন্তব্য