১০ মে, ২০১৫ ২২:৫১
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন - কমরেড শফিক আহমেদ এর রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক দেশ গঠন ও মেহনতি মানুষের মুক্তির লক্ষে এগিয়ে যেতে হবে।
আমাদেরকে শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কমরেড শফিকের স্বপ্নের বাস্তবায়নের মাধ্যমেই তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
রোববার (১০ মে) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটি কর্তৃক আয়োজিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা নেতা কমরেড শফিক আহমেদের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন - কমরেড শফিক আহমেদ পুরোদস্তুর একজন সংগ্রামী বামরাজনীতির একনিষ্ট কর্মী ছিলেন। তাঁর বিনম্র আচরণের জন্য শুধু ওয়ার্কার্স পার্টিতেই নয় বরং সকল রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর এই অকাল প্রয়ানে শুধু সিলেট নয় সমগ্র জাতি ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বলেন - কমরেড শফিক আহমেদ একটি শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষেই কাজ করতেন। তাঁর এই অকাল মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে কাজ করতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন এর সভাপতিত্বে এবং পার্টির সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় উপস্থিস বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ও সমাজিক - সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে - কমরেড শফিক আহমেদ এর নেতুত্বে সিলেটে তেল-গ্যাস বন্দর রক্ষা আন্দোলন, সিলেট বিভাগ আন্দোলন, ৯০ এর গণ আন্দোলন, শাবিপ্রবি এর হল নাম করণ আন্দোলন, টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে। তিনি ছিলেন সিলেটের রাজপথের নির্ভীক সৈনিক।
তাঁর চেতনা বাস্তবায়নের লক্ষে তরুণদেরকে ঐক্যবদ্ধ হয়ে যুগপথ আন্দোলন সংগ্রাামে ব্রতী হতে হবে। উল্লেখ্য যে, কমরেড শফিক আহমেদ বিগত ১৫ই এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেণ। উপস্থিত সকলে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রিয় কমিটির সভাপতি ব্যারিস্টার মো: আরশ আলী, জাসদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক লোকমান আহমেদ, জাসদ সিলেট জেলা সভাপতি কলন্দর আলী, গণফোরাম সিলেট মহানগর সভাপতি এডভোকেট আনসার খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সিরাজ আহমেদ, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, সাম্যবাদী দল সিলেটের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, গণতন্ত্রী পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আরিফ মিয়া, সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এ কিবরীয়া, আওয়ামীলীগ সিলেট মহানগরের সহ সভাপতি ও সিলেট সিটি কর্পেরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক,লেখক কলামিষ্ট মনির উদ্দীন মাষ্টার, জাসদ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও তেতলী ইউপির সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, জাতীয় পাটি তেতলি ইউপি সভাপতি হাজী জছির মিয়া দুদু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি হবিগঞ্জ জেলা সভাপতি কমরেড জালাল উদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ নারীমুক্তি সংসদ সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড ইন্দ্রানী সেন শম্পা, পাটির্র সিলেট জেলা নেতা মো: ইব্রাহীম আলী, দীনবন্ধু পাল, আলমগীর হোসেন, ইউসুফ আহমেদ, যুবমৈত্রী সিলেট মহানগেরর সহসভাপতি শামীম মজুমদার, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেটের সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, নারীমুক্তি সংসদ সিলেটের সাধারণ সম্পাদক সায়েদা আক্তার, নারীমুক্তি সংসদ সিলেটের সিরাজুন্নেছা জেবু, রেহানা আক্তার, ছাত্রমৈত্রী সিলেট জেলা সভাপতি স্বপন দাস ও ছাত্রমৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পদক মনিরুল ইসলাম, আদিবাসী নেতা মিন্টু দাস, অরুন মাল, সারতি ওঁরাও, শিপা ওঁরাও প্রমুখ।
আপনার মন্তব্য