১০ মে, ২০১৫ ২৩:০৫
মৌলভীবাজারে উপজেলা পর্যায়ে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুুষ্টিত হয়েছে। রোববার মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুুষ্টিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: কামরুল হাসান। কর্মশালায় মূল বক্তব্য রাখেন, অটিস্টিক একাডেমী স্থাপন প্রকল্প পরিচালক সালমা বেগম ।
এ সময় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সমাজসেবা উপ-পরিচালক অরবিন্দু সেন গুপ্ত, জেলা শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী। অটিস্টিক একাডেমী স্থাপন প্রকল্প পরিচালক সালমা বেগম বলেন, সারাদেশের প্রতিটি উপজেলায় এই প্রকল্পের অধিনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় কর্মশালা হয়েছে। মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৭শত ৭৯ জন প্রতিবন্ধি রোগীকে শনাক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন অটিজম শিশু-কিশোরদের মানসিক বিকাশ ঘটিয়ে মূল স্রোতধারা সাথে এগিয়ে নিয়ে যাবার লক্ষে এই প্রকল্পের অধীনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই কর্মসূচির অধীনে প্রতিটি জেলায় আধুনিক সুযোগ সুবিধাসহ একটি অটিস্টিক একাডেমী স্থাপন করা হবে। প্রথমে বিভাগীয় শহরগুলোতে হবে। পরে পর্যায়ক্রমে জেলার শহরে অটিস্টিক একাডেমী স্থাপন করা হবে।
আর কর্মশালা এটি একটি চলমান প্রক্রিয়া।দিনব্যাপী কর্মশালায় মৌলভীবাজার প্রতিবন্ধি বিদ্যালয়ের শিশু, অভিভাবক, জন-প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য