নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৫ ১২:০৬

ভাতালিয়া থেকে রিভলবারসহ যুবক আটক

নগরীর ভাতালিয়া থেকে রিভলবারসহ পিংকু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তিনি নগরীর ভাতালিয়া এলাকার চটুল চন্দ্র দাশের ছেলে।

কোতয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- রোববার রাত ৩টার দিকে ভাতালিয়াস্থ ৫৭/২ নম্বর বাসায় অভিযান চালিয়ে রিভলবারসহ পিংকুকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) তাকে কোর্টে চালান করা হয়েছে।

সোহেল আহমদ আরোও জানান, পিংকু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।  তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ ছিল।

আপনার মন্তব্য

আলোচিত