ডেস্ক রিপোর্ট

১১ মে, ২০১৫ ১২:১০

সিলেটে ২দিন ব্যাপি কৃষি কর্মশালা অনুষ্ঠিত

সিলেট নগরীর কৃষি বিপনন অধিদপ্তর আয়োজনে মেন্দিবাগে দু’দিন ব্যাপি কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি কর্মশালা অনুষ্ঠানের শেষ দিনে রোববার উপ সচিব ও প্রকল্প পরিচালক শাহনাজ বেগম মীনার সভাপতিত্বে জেলা মার্কেটিং অফিসার শাহ মো. মোর্শেদ কাদের এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. খায়রুল বাসার ও প্রশিক্ষক ছিলেন পারভিন আক্তার, সোহানা আফরিন সায়মা।

সিলেট ফ্রিডম ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে রান্না, আমের আচার, আলু দিয়ে আঠারটি ফমূর্লাসহ উদ্যান ফসলের প্রক্রিয়াজাত করণ ও বাজারজাত করণ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ দেয়া হয়। 

আপনার মন্তব্য

আলোচিত