নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০১৫ ১৮:০৮

নগরীতে পুলিশী অভিযানে ৫টি টমটম আটক

 সিলেট নগরীতে অবৈধ ভাবে চলাচলের কারনে ৫টি টমটমকে আটক করেছে পুলিশ। সোমবার ব্যাটারী চালিত টমটমের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এগুলো আটক করা হয়। অভিযানে নেতৃত্ত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জিয়াউল ইসলাম চৌধুরী।

পুলিশ জানায়, নগরীতে অবৈধ ভাবে প্রতিনিয়ত টমটম গাড়ি চলাচল করছে। তাই অভিযানের অংশ হিসেবে ৫টি টমটম আটক করা হয়। তবে  অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত