১২ মে, ২০১৫ ১১:৩০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের থানার সামনে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের থানার সামনে সিলেট থেকে পাথরবোঝাই ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক খছরু মিয়া (২২) মারা যান। এসময় কারে থাকা ৩ যাত্রী আহত হয়। আহতদের হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে।
আপনার মন্তব্য