ওসমানীনগর প্রতিনিধি

১৮ জুন, ২০১৭ ১৭:১২

ওসমানীনগরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা লোকমান আহমদের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধার ছেলে সুমন আহমদ ১১ জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগকারী সুমন আহমদ বলেন, আনোয়ারপুর গ্রামের আছকির আলীর সাথে তাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার আছকির আলীর সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আছকির আলী তার আত্মীয়-স্বজনদের নিয়ে রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে প্রায় ৮৫ হাজার টাকার ক্ষতি সাধনসহ তার বৃদ্ধা দাদি আফজান বিবিকে মারধর করেন।

এ ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুমন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন আছে।

আপনার মন্তব্য

আলোচিত