২২ জুন, ২০১৭ ০১:০১
শ্লীলতাহানি ও ভূমি জালিয়াতির অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের এক নারী কাউন্সিলরের স্বামীসহ ৪ জনকে ১বছর করে কারাদন্ড প্রদান করেছেন আদালত।
বুধবার সকালে সিলেট মহানগর ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক মামুনূর রহমান সিদ্দিকি এই রায় ঘোষণা করেন।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুলাই এই আদালতে ডলিরানী চৌধুরী একটি দরখাস্ত মামলা দায়ের করেন। কোতয়ালী দরখাস্ত মামলা নং-৭৯৯/২০১৫।প্রায় দুই বছর পর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে স্বাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিঞ্জ আদালত চারজনকে ১বছর করে কারাদন্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন- সিলেট নগরীর যতরপুর এলাকার মৃত সুধীর চন্দ্র দাসের ছেলে সত্যব্রত দাস লিটন (৪০)। যতরপুরের মৃত সুরেশ চন্দ্র দে-র ছেলে মনিন্দ্র চন্দ্র দে ওরফে মনিন্দ্র কুমার দে, লালাবাজার এলাকার ছায়াতরু ১৬/১ গ্রামের মৃত নিরঞ্জন ঘোষে’র ছেলে শেখর ঘোষ ও চালিবন্দর ৪১/২ এলাকার ক্ষিতিন্দ্র মোহন রায়’র ছেলে দেবব্রত রায় দিপন ।
তাদের চারজনকে এক বছর করে সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামীরা কাট গড়ায় উস্থিত ছিলেন। আদালতের নির্দেশে পরবর্তীতে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
দন্ডপ্রাপ্তদের মধ্যে মনিন্দ্র চন্দ দে সিলেট সিটি কর্পোরেশন’র ১৫নং ওয়ার্ডের নারী কাউন্সিলর দিবা রানী দে বাবলীর স্বামী।
সিলেটের স্পেশাল পিপি কিশোর কুমার দে চারজনের দন্ডের কথা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য