নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০১৭ ১৮:১৬

লালাদিঘীর পার থেকে তীর খেলার অভিযোগে ৭ জুয়াড়ি আটক

ভারতীয় তীর খেলার অভিযোগে নগরীর লালাদিঘীর পার এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব়হস্পতিবার (২২ জুন)  বিকেলে সিলেটের কোতোয়ালি থানার পুলিশ এ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে তাৎক্ষণিক সটকে পরে লালাদিঘীর পার এলাকায় ভারতীয় তীর খেলা পরিচালনার সাথে জড়িতরা। সরকারী দলের একটি অঙ্গসংগঠনের নেতারা এই তীর খেলা পরিচালনার সঅতে সম্পৃক্ত বলে জানা গেছেভ

স্থানীয়রা জানান, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় লালাদিঘীর পাড়ে বেশ কিছুদিন ধরে ৫/৬ টি তীর খেলার বোর্ড বসানো হয়েছে। এই খেলার কারণে প্রতিদিন বিকেলে দিঘীর চারপাশে জমায়েত হতেন অন্তত ৫ শতাধিক মানুষ। আগত এসকল মানুষের যানবাহনের কারণে ওই এলাকায় প্রতিদিন বিকেল বেলা  যানজটের সৃষ্ট হতো।

সিলেট কতোয়ালি থানার ওসি গৌছুল আলম সাত জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম ঠিকানা জানানতে পারেননি।

আপনার মন্তব্য

আলোচিত