২৩ জুন, ২০১৭ ১৭:৩৯
সিলেটের প্রকৃতিকন্যা জাফলংয়ে পর্যটক মৃত্যুহ্রাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাফলং বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে জাফলং বল্লাঘাট পিকনিক সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এত উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন, ওসি (তদন্ত) হিল্লােল রায়, টুরিষ্ট পুলিশের ওসি দেবাংশু দাস, জাফলং ষ্টোনক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্রাক চালক সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, রেষ্টুরেন্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, জাফলং টুরিষ্ট গাইড এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের সভাপতি সাজু মিয়া,বল্লাঘাট খেয়াঘাটের ইজারাদার ও চালক সমিতিরনেতা কুটি মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন বলেন,দেশের অর্থনেতিক পরিবর্তনে পর্যটনখাত গুরুত্বপুর্ন অবদান রাখছে। সরকার এ খাতের উন্নয়নে সব সময় আন্তরিকভাবে কাজ করছে। জাফলং,বিছনাকান্দি পর্যটন এলাকায় প্রতি বছর ভ্রমনে আসা পর্যটক মৃত্যুর ঘটনা ঘটে। সলিল সমাধি হয় আনন্দ ভ্রমনে আসা অগণিত দর্শনার্থীর। এই অকাল প্রাণহানীর ঘটনা হ্রাসকল্পেই এই মতবিনিময় সভা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাফলংয়ে দেশি বিদেশি পর্যটকদের ঢল নামবে। ব্যাপক পর্যটক সমাগম ঘটলে সাতার না জানার কারণে পিয়াইনের স্বচ্ছজলে নেমে পর্যটকের অকাল মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন,অকাল মৃত্যুহ্রাস করণসহ জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের যাতে তাদের ভ্রমন নির্বিঘ্নে করতে পারেন সে লক্ষে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
আপনার মন্তব্য