২৩ জুন, ২০১৭ ২৩:৪৪
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের পশ্চিম বরুনী গ্রামের প্রায় ৯৫০টি অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
আল-ফোরকান ইসলামী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক বরুণী গ্রামের বাসিন্দা লিলু মিয়ার অর্থায়নে খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ জুন) বিকেলে আয়োজিত খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক মো. মধু মিয়া।
পশ্চিম বরুনী জামে মসজিদের মোতাওয়াল্লী মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী জামাল উদ্দিনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সুজন’র যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুর মিয়া, গয়াছ মিয়া, সাংবাদিক আব্দুস সালাম ও বদরুল ইসলাম মহসিন, সমাজসেবক ওযারিছ আলী, রইছ আলী, মাসুক মিয়া, আব্দুল খালিক, চান মিয়া ও আমির আলী। আলোচনা সভা শেষে এলাকার সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্যসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
আপনার মন্তব্য