১৬ মে, ২০১৫ ১৩:৫৭
ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- শেখ হাসিনা সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষে কাজ করে যাচেছ নিরলস ভাবে ।
তিনি আরো বলেন- ছাতক দোয়ারার গ্রামাঞ্চলের মানুষ বিদ্যূতের সুবিধা ভোগ করা এখন সময়ের ব্যাপার। পর্যায়ক্রমে ২২টি ইউনিয়নকেই বিদ্যূতের আওতায় আনা হবে। ইতিমধ্যেই ছাতক-দোয়ারার বিভিন্ন গ্রামে অব্যাহতভাবে বিদ্যূৎ সংযোগ দেয়ার কাজ চলছে। উন্নয়নে বিশ্বাসী শেখ হাসিনা সরকার নড়বড়ে বিদ্যূৎ ব্যবস্থাকে স্বাভাবিক করে মানুষের দ্বোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর।
শুক্রবার বিকেলে দোলারবাজার ইউনিয়নের সুতারখালী ও যুগলনগর গ্রামের ৭শ’ ১টি পরিবারের মাঝে পল্লী বিদ্যূৎ সংযোগ আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মোহাম্মদীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আ.লীগ নেতা আজমান আলীর সভাপতিত্বে ও আছকির আলী মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুুল, উপজেলা আ.লীগ আহবায়ক লুৎফুর রহমান সরকুম, সুনামগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির জিএম সুহেল পারভেজ, ডিজিএম আশরাফুল আলম খান, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, গয়াছ আহমদ, মাদ্রাসা সুপার ওয়েছুর রহমান, শিক্ষক ফজলু মিয়া, দক্ষিন খুরমা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা সাহেদুজ্জামান, কাউছার আহমদ, ফয়জুল ইসলাম ফজল, জেলা ছাত্রলীগ নেতা শাহ মওদুদ আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, কাওছার আহমদ কায়েছ, মহিবুর রহমান, খছরু আহমদ, মুহিত মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য